অনেক হয়েছে, অন্ধ উন্মত্ততার অবসান জরুরি: ইকবাল করিম ভূঁইয়া

০৩ আগস্ট ২০২৪, ১২:৩৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া © সংগৃহীত

অনেক হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি—এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। শুক্রবার (০২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে (ইংরেজি এবং বাংলায়) এক পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে। এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরী। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন।’

এর আগের দিন (০১ আগস্ট) আরেক পোস্টে (ইংরেজি এবং বাংলায়) তিনি লিখেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।’

এটাই প্রথম নয়, ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। সম্প্রতি, শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে তিনি আলোচনার শীর্ষে চলে আসেন।

জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জন্ম ১৯৫৭ সালের ২ জুন কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করেছিল।

ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬