সোমবার থেকে টানা বৃষ্টির আভাস

০৩ আগস্ট ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
টানা বৃষ্টির আভাস

টানা বৃষ্টির আভাস © সংগৃহীত

সারা দেশে বেড়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে থেমে থেমে বৃষ্টি আরো এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা কম থাকলেও আগামী সোমবার থেকে আবার বাড়বে।

উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বেশিরভাগ নদীবন্দরকে দুই নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে। মৌসুমি বায়ুর চাপ আধিক্যে সমুদ্রে সঞ্চালনশীল সজল মেঘমালা বিস্তৃতি ঘটেছে।

ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ফেনীতে ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালীর মাইজদীকোর্টে ২৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। যা গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৬ মিলিমিটার। 

এছাড়া ভোলায় ২০৬ মিলিমিটার, পটুয়াখালীতে ১৫৭, বরিশালে ১৫২, খুলনার কয়রায় ১১১, মোংলায় ১৬০, চুয়াডাঙ্গায় ১০৯, চাঁদপুরে ১৪৯, রামগতিতে ২২২, বান্দরবানে ১১৯, ঈশ্বরদীতে ১০৫ মিলিমিটারসহ প্রায় সারা দেশেই কমবেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টিপাত আরো ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারো বাড়বে। জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের আশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে উঠেছে। মাস জুড়ে মৌসুমি বায়ুর দাপট থাকতে পারে। বৃষ্টিপাত আজ শনিবার থেকে কিছুটা কমতে পারে। তবে, আগামী সাত-আট দিন বৃষ্টি চলতে পারে। থেমে থেমে এই বৃষ্টি এই মাসের বেশির ভাগ সময় ধরে চলতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রবিবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে। তবে  উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 

ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬