৩ সমন্বয়কের পাকিস্তান হাইকমিশনে সাহায্য চাওয়ার প্রচারণাটি মিথ্যা

০৩ আগস্ট ২০২৪, ১২:১৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাছে সহায়তা চেয়েছে এই মর্মে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হতে দেখা যায়। তবে এটি মিথ্যা প্রচারণা বলে জানিয়েছেন পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান। শুক্রবার (২ আগস্ট) রাতে এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মো. ফসিহ উল্লাহ।

হাইকমিশনের কাউন্সেলর বলেন, এটা সঠিক নয়, মিথ্যা প্রচারণা। পাকিস্তান হাইকমিশন গত ১৮ জুলাই বাংলাদেশে থাকা পাকিস্তানি নাগরিক ও শিক্ষার্থীদের জন্য ভ্রমণ সতর্কতা দিয়েছিল। এরপর আর কোনো নির্দেশনা প্রচার করেনি।

ফেসবুকে যে অ্যাডভাইজরি বা পরামর্শ সংক্রান্ত একটি প্রচারণা চালানো হচ্ছে তাতে লেখা রয়েছে, ঢাকার পাকিস্তান কনস্যুলেট বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে একটি বিবৃতি দিয়েছে। কনস্যুলেট স্বীকার করছে যে, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তিন সমন্বয়ক সহায়তা চেয়েছে। জবাবে কনস্যুলেট আশ্বস্ত করছে যে, তাদের (সমন্বয়কদের) সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কনস্যুলেট আরও সহায়তার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং যেকোনো শিক্ষার্থীকে সহযোগিতা করার বিষয়ে উৎসাহী।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬