রাজধানীতে শনিবার আওয়ামী লীগের শোক মিছিল

০২ আগস্ট ২০২৪, ১১:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
রাজধানীতে শনিবার আওয়ামী লীগের শোক মিছিল

রাজধানীতে শনিবার আওয়ামী লীগের শোক মিছিল © সংগৃহীত

রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর উদ্যোগে ‘শোকমিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল শনিবার রাজধানীতে শোক মিছিল করবে বাংলাদেশ আওয়ামী লীগ। 

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ মিছিল শুরু করবে দলটি। পরে মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। 

এর আগে বলা হয়েছিল, শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।

এদিকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, দোয়া ও মিলাদ, বৃক্ষরোপণ কর্মসূচি, যুব সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ: জাতীয়
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬