রাজধানীতে টহল জোরদার বিজিবির

০২ আগস্ট ২০২৪, ০৮:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
নিরাপত্তা জোরদারে মাঠে অবস্থান বিজিবি সদস্যদের

নিরাপত্তা জোরদারে মাঠে অবস্থান বিজিবি সদস্যদের © ফাইল ছবি

রাজধানীর একাধিক স্থানে শুক্রবার থেকে শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, চিকিৎসকরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা গণমিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এর মধ্যে উত্তরায় সংঘর্ষ, হতাহতের খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজিবি।

আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ১

এদিকে আজ রাজধানীর শহীদ মিনার থেকে দ্রোহযাত্রায় ছাত্র-জনতার পক্ষ থেকে চার দফা দাবি আদায়ে আগামী শনিবার পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি মানা না হলে ওইদিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। যা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে।

দাবিগুলো হলো, রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেপ্তার হওয়াদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগ।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬