শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তা দেখে আমরা স্তব্ধ: বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ

০২ আগস্ট ২০২৪, ০১:১০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ। আজ শুক্রবার (২ জুলাই) সকালে বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা।

এসময় গণহত্যা ও চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলকারীরা বলেন, দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে।

বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে তারা আরও বলেন, শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তা দেখে আমরা স্তব্ধ। এসব হত্যার দায় সরকারকে নিতে হবে।

ট্যাগ: কবি
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬