কোটা আন্দোলনে সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় এমজেএফের উদ্বেগ

৩১ জুলাই ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) © সংগৃহীত

বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি তাদের উদ্বেগের কথা জানায়।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আন্দোলনের সময় এ ধরনের হত্যাকাণ্ড বিশেষ করে শিশু হত্যা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত ঘটনা। এত শিশু নিহতের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই সব শিশুর জন্য নিরাপদ পরিবেশ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই যেন ঘরে-বাইরে কোথাও কোনো শিশুর নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং ভয়-ভীতিমুক্ত পরিবেশে শিশুরা বাঁচতে পারে। আমরা সকল প্রকারের রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের বিরত রাখার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, সরকারকে সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।   

এর আগে গত ২৯ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত যে ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে ১৫০ জনের বিস্তারিত তথ্য বের হয়েছে। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ, যাদের মধ্যে ১৯ জনের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে।

একই সাথে মোবাইল অপারেটররা ৫জিবি ডাটা বোনাস দেবার নাম করে গ্রাহকদের সাথে উপহাস করছেন। যেখানে মোবাইল ডাটার গতি নাই, নেটওয়ার্ক কাজ করছে না, সেখানে ৫জিবি বোনাস না দিয়ে গতি ও মানসম্পন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করাই জরুরি। আর বেসরকারি অপারেটরদের কাছে অভিযোগ জানানোর বিষয়টি একেবারেই অবান্তর বলে মন্তব্য করে সংগঠনটি। 

ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১১ মার্চ ২০২৬
এমপি হয়ে এবার জনগণের জন্য লাইভ ক্লাস নিচ্ছেন হাসনাত আব্দুল্…
  • ১১ মার্চ ২০২৬
নরসিংদীতে ছাত্রশিবিরের গণইফতার, অংশ নিলেন ১ হাজার শিক্ষার্থী
  • ১১ মার্চ ২০২৬
আজ ইরানে 'সবচেয়ে শক্তিশালী' হামলা হবে: মার্কিন প্রতিরক্ষাম…
  • ১১ মার্চ ২০২৬
close