ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

৩০ জুলাই ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় 'সন্তানের পাশে অভিভাবক' ব্যানারে এই অবস্থান কর্মসূচি ডাকা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের বসতে দেয়নি পুলিশ।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, তারা তাদের সন্তানদের হত্যার প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন।

তিনি দত্ত গণমাধ্যমকে বলেন, 'আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম আমাদের মাত্র ১০ মিনিটের জন্য অবস্থানের জন্য অনুমতি দিতে। কিন্তু তারা এটাও করতে দেয়নি। প্রতিবাদ জানাতে যে কোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে। সংবিধান এর নিশ্চয়তা দেয়।'

ডিএমপির এডিসি (রমনা জোন) মো. আকতারুল ইসলাম বলেন, অভিভাবকরা ডিএমপি থেকে অনুমতি না নেওয়ায় তারা অবস্থান কর্মসূচির পালন করতে দিচ্ছেন না।

তিনি বলেন, 'অনুমতি ছাড়া, আমরা এখানে তাদেরকে প্রোগ্রাম করাতে দিতে পারি না।' পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের দেখতে যান অভিভাবকরা।

দেশের সব কারিগরি কলেজে চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
  • ১৭ অক্টোবর ২০২৬