নিহতদের স্মরণে কর্মসূচি দিল আওয়ামী লীগ

২৫ জুলাই ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
লোগো

লোগো © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্মরণে কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বিশেষ প্রার্থনার আয়োজন করেছে দলটি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং আগামী রবিবার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 
‘মাদক কারবারিদের কোনো টাইম আছে?’— ৬ জনকে পুলিশে দিলেন প্রতি…
  • ১৭ অক্টোবর ২০২৬
ক্যাম্পাস পরিষ্কারে রাবিতে চালু হচ্ছে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল, …
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন আগা…
  • ১৭ অক্টোবর ২০২৬
মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি!
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ১৭ অক্টোবর ২০২৬