কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে: জনপ্রশাসনমন্ত্রী

১৮ জুলাই ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© ফাইল ফটো

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোটা সংস্কার নিয়ে আদালতের রায়ের পর রাষ্ট্রের নির্বাহী বিভাগ দেশের স্বার্থে কিছু করার প্রয়োজন হলে তা অবশ্যই করবে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে। প্রয়োজন হলে সংসদে আইন পাস করা হতে পারে বিষয়টি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য এমন অরাজকতা করেছে গত কয়েকদিন। এআই ব্যবহার করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে এমন অনেককে খুঁজে পেয়েছে প্রশাসন।

তিনি বলেন, আদালতের আদেশের পর যা প্রয়োজন তা করবে নির্বাহী বিভাগ। আদালতে সিদ্ধান্তের পর নির্বাহী বিভাগ তা দ্রুত কার্যকর করবে। এরপর প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশ নিশ্চয়ই শিক্ষার্থীদের পক্ষে যাবে। সরকারও চায় কোটা সংস্কার। সেটা কীভাবে কতটুকু হবে তা আদালত সিদ্ধান্ত নেবে। এরপরও যদি কিছু করার প্রয়োজন হয় দেশের স্বার্থে তা অবশ্যই করবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬