মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা 

১৮ জুলাই ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে কেন্দ্র করে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোরেল চলাচল করবে না।

এছাড়াও আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।

যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬