মহাখালীতে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

১৮ জুলাই ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
রেলপথ অবরোধ

রেলপথ অবরোধ © সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।’

গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

এ কর্মসূচির কারণে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। তাতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।

 
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬