শিক্ষার্থীদের ধাওয়ায় অবরুদ্ধ পুলিশ: হেলিকপ্টার নিয়ে এসে উদ্ধার র‌্যাবের

১৮ জুলাই ২০২৪, ০৩:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে উত্তাল সারা দেশ। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলছে।

এরমধ্যে মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার নিয়ে এসে তাদের উদ্ধার করে র‌্যাব।

 প্রথমে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আবারও হেলিকপ্টার টহল দিচ্ছে। ধারণা করা হচ্ছে আটকে পড়া সবাইকে একে একে উদ্ধার করে নিয়ে যাবে র‌্যাব।
 
আন্দোলনকারীদের একজন ই্স্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বাড্ডা-রামপুরা সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় আন্দোলনকারীদের। কয়েকঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এরপর শিক্ষার্থীরা ধাওয়া দিলে পুলিশ সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভেতরে অবস্থান নেয়। এরপর খবর পেয়ে র‌্যাব এসে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে। কুড়িল থেকে রামপুরা সড়ক এখন শিক্ষার্থীদের দখলে রয়েছে।

 
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবে…
  • ১৭ অক্টোবর ২০২৬