ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

১৬ জুলাই ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
বিজিবি

বিজিবি © টিডিসি ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাজলা গেট এলাকায় বিজিবি দেখা গেছে।

রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন কোটা আন্দোলনকারীরা।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬