মহাখালীতে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের 

১৬ জুলাই ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

রাজধানীর মহাখালী রেলগেটে রেললাইন অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রেললাইনের দুপাশে দুটি ট্রেন আটকে থাকতে দেখা গেছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ শুরু হয়। বেলা ২টার দিকে রেলগেটের দুই পাশে দুটি ট্রেন আটকে থাকতে দেখা গেছে।

শিক্ষার্থীরা বলেছেন, এক ঘণ্টা ধরে ট্রেন দুটি আটকে আছে। শিক্ষার্থীদের অবরোধে মহাখালী রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।

একটি ট্রেনের চালক ওয়ারেস আলী বলেন, বনলতা নামের এই ট্রেনটির গন্তব্য রাজশাহী। বেলা ১ টা ৫০ মিনিটে ট্রেনটি মহাখালী রেলগেটে এসে আটকে আছে।

কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাব মোড়, উত্তরা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বসুন্ধরা, মিরপুর ১০ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬