টাকার লোভ দেখিয়ে লাভ নেই, শিক্ষার্থীদের সাথে ছিলাম, আছি: সাকিব

১৬ জুলাই ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বিন রশীদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বিন রশীদ © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এবার মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বিন রশীদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট দিয়েছেন।

সাকিব বিন রশীদ ফেসবুকে লিখেছেন, যতদূর এসেছি, কারো দয়ায় আসি নাই। অনেকেই সাহায্য করেছে, সাপোর্ট করেছে। এবং এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কেউ ভাবলে ভুল করবে, যে আমরা কারো দয়ার মুখাপেক্ষী। আমাদের শিক্ষার্থীদের সাথে ছিলাম, আছি, থাকবো। টাকার লোভ বা ভয় দেখায়ে লাভ নাই।

এর আগে সালমান মুক্তাদিরও তার ফেসবুকে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায়, তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।

সালমান মুক্তাদির আরও লিখেছেন, এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি। যদি আপনাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছেন না। সবশেষে এই অভিনেতা লিখেছেন, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এতটুকু যথেষ্ট না হয়। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি।

 
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬