কোটা আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে: ডিএমপি

১৫ জুলাই ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

আদালতের আদেশ না মেনে  কোটা আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে শক্ত হাতে মোকাবিলা করা হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদ্‌যাপন ও তাজিয়া মিছিল উপলক্ষ্যে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আদালত যে আদেশ দেবেন, তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের তৎপরতা চালালে সে যেই হোক, শক্ত হাতে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, বুধবার তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্নে করতে প্রস্তুত প্রশাসন। অনুষ্ঠান উপলক্ষ্যে ইমামবাড়ায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের আগে-পেছনে ডানে-বামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ও সাইবার চেকিংসহ যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হয়েছে। ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নিয়ে যেখানে যাওয়া হবে সেখানেও পুলিশের উপস্থিতি থাকবে। তাজিয়া মিছিলের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে।

ডিএমপি কমিশনার নির্দেশনা দিয়ে বলেন, মিছিল ঘিরে জঙ্গি হামলার বিষয় আমলে নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু, দাহ্য পদার্থসহ কোনো ধরনের পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না।

খুবিতে শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা
  • ৩১ মার্চ ২০২৬
মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence