ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

১৫ জুলাই ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নিহত © সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউছার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রোববার সকালেও তারা ভারতে প্রবেশ করেন। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাউছার আহমদ নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন। পরে পরিবারের সদস্যরা নবী হোসেনকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে এখনো লাশ হস্তান্তরের কোনো খবর পাওয়া যায়নি।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, আলী হোসেন ও কাওসার নামে দুই যুবক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন বলে তাদের পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবি ক্যাম্প থেকে দুজন নিহতের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ এখরো ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬