পর্যটন খাতের জন্য দেশে স্পেশাল ট্যুরিজম ইউনিভার্সিটি তৈরি হবে: পর্যটনমন্ত্রী

১৪ জুলাই ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© সংগৃহীত

দেশে স্পেশাল ট্যুরিজম ইউনিভার্সিটি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। একইসঙ্গে পর্যটন খাতে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। রবিবার (১৪ জুলাই) নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যালয়ে এটিটিআই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা রয়েছে ২০৩০ সাল নাগাদ প্রায় পৌনে এক কোটি কর্মসংস্থান তৈরির মাধ্যমে রাজস্ব বৃদ্ধিতে গতি নিয়ে আসার। সে ধারায় কর্মসূচি নেয়ার পাশাপাশি এবার নতুন করে পরিকল্পনার তালিকায় যুক্ত করা হচ্ছে স্পেশাল ট্যুরিজম ইউনিভার্সিটি করার।

টিকিট নিয়ে প্রতারণা ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ছাড় না দেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিশেষ কিছু ট্রাভেল এজেন্সি রয়েছে যারা আটাবের সদস্য নয়, তাদের কিছু পদক্ষেপের জন্য বেশ বিড়ম্বনার সৃষ্টি হয়। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাছাড়া মহাখালীতে যে স্থাপনা রয়েছে কিংবা অন্য কোনো জায়গায় টুরিজম ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে সমন্বিতভাবে কাজ করার কথা জানান ট্যুরিজম করপোরেশন চেয়ারম্যান। আর এ খাতের যে কোনো দুর্নীতি শক্তভাবে বন্ধের আহ্বান জানায় আটাব।

 
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬