আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দিলে দায় সরকারকে নিতে হবে: ব্যারিস্টার খোকন

১৪ জুলাই ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন © সংগৃহীত

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনো ধরনের বলপ্রয়োগ করবেন না। আজ রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না, বলপ্রয়োগ করবেন না।

সরকারকে উদ্দেশ্য করে বার সভাপতি বলেন, আন্দোলনকারীদের ওপর যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকে নিতে হবে। 

এ সময় ব্যারিস্টার খোকন, বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ফজলে ইলাহী অভি, ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬