কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করল সময় টিভি

১৪ জুলাই ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করল সময় টিভি

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করল সময় টিভি © সংগৃহীত

রাজধানীর শাহবাগে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুলাই) শাহবাগ থানায় সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে মামলার এজাহার দায়ের করেছেন।

মামলার এজাহারে অপরাধী হিসেবে ‘অজ্ঞাতনামা অনেক সংখ্যক বিবাদী’র বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারে অজ্ঞাত অনেককেই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আন্দোলনকারীরা বলে ‘সময় টিভির ক্যামেরা ধর শালাকে’ এরপর আন্দোলনকারীরা সাংবাদিক ত্বোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকে, যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

এজাহারে বলা হয়েছে, এ সময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করে ও সাংবাদিক তামিমের মাথার পরিহিত হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে। এছাড়া সাংবাদিক তামিম ও সুমনকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি প্রদান করে আন্দোলনকারীরা।

এর আগে গত শুক্রবার (১২ জুলাই) চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে জানা গেছে। 

রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে ‘অজ্ঞাতপরিচয় অনেক শিক্ষার্থী’ উল্লেখ করা হয়েছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close