কোটা আন্দোলনের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ জুলাই ২০২৪, ০৭:৫৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলন করছে শিক্ষার্থীরা, তবে রাস্তাঘাট বন্ধ করার কারণে মানুষের দুর্ভোগ ভোগান্তি বেড়েছে অনেক। বিশ্বের অনেক দেশেই কোটা আছে। 

শনিবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের আদালতে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা উচ্চতর আদালতে বলে। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। কাজেই আমি মনে করি তাদের অপেক্ষা করা উচিত। আন্দোলন থামানো উচিত।

তিনি আরও বলেন, বিশ্বের সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীদের কোটা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে এরা কোনো দিন মূল স্রোতে একত্রিত হতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনসহ সব নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। কারও পক্ষে পক্ষপাতিত্ব করার সুযোগ নেই।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬