রবিবার সারাদেশে গণ পদযাত্রার ঘোষণা কোটা আন্দোলনকারীদের

১৩ জুলাই ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
সংবাদ সম্মেলনে

সংবাদ সম্মেলনে © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল রবিবার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন কোটা আন্দোলনকারী। এর আগে বঙ্গভবন অভিমুখে গণ পদযাত্রা শুরু করবেন তারা। এছাড়া একইদিনে নিজ নিজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণ পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া তাদের ক্লাস ধর্মঘটও চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণ পদযাত্রা শুরু হবে। এই গণ পদযাত্রা রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করা হবে। গণ পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, শেরে বাংলা কলেজসহ ঢাকার সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিস্তারিত আসছে...

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬