সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৩ জুলাই ২০২৪, ০১:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © বাসস

চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।

গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর ছিল। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয় ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও চীন সাতটি ঘোষণাপত্র সই করেছে।

আরো পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীর ডিপিএসের ছবি ব্যবহার করে নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সরবরাহের প্রলোভন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় তার ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ায় একদিন আগে দেশে ফেরেন তিনি।

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close