১২ বছরের মেয়েকে বিয়ে দিয়ে শাস্তি পেলেন বাবা আতিয়ার রহমান

১৩ জুলাই ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে মেয়েকে বাল্যবিয়ের দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় কনের বাবাকে। বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলায় চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে ১২ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে আতিয়ার রহমানকে জরিমানা করেন তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়ায় বাবা তার ১২ বছর বয়সী মেয়েকে বিয়ে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে মেয়ের বাবা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে ছোট মেয়েকে বিয়ে দেয়ার কথা স্বীকার করেছেন বাবা আতিয়ার রহমান। আর সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া বরকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এছাড়া বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংসার করতে স্বামীর বাড়িতে পাঠাবে না শর্তে বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

 
ট্যাগ: জরিমানা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close