দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৩ জুলাই ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
যেসব জেলায় বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

যেসব জেলায় বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ভারি বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

শনিবার (১৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

এদিকে, এক বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবারের (১৩ জুলাই) পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। আর বৃষ্টিপাতের পরিমাণ কমলে দিনের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার ও পরদিন রোববার (১৪ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ডুবলো মোস্তফা জব্বারের অফিস

এছাড়া আগামী সোমবার (১৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

 
ট্যাগ: জাতীয়
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল …
  • ২৩ এপ্রিল ২০২৬