ভারী বৃষ্টিতে ডুবলো মোস্তফা জব্বারের অফিস

১৩ জুলাই ২০২৪, ০৭:১০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
ভারী বৃষ্টিতে ডুবলো মোস্তফা জব্বারের অফিস

ভারী বৃষ্টিতে ডুবলো মোস্তফা জব্বারের অফিস © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ভারি বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবার ভারী বৃষ্টিতে ডুবে গেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের অফিস। নিজের কার্যালয়ে পানি উঠে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। 

শুক্রবার (১২ জুলাই) বিকেল ফেসবুকে এ তথ্য জানান তিনি।  নিজের ফেসবুক আইডিতে সাতটি ছবি পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, “একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। সেগুনবাগিচা অফিসও ডুবে গেল।”

তার এ পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। নিরঞ্জন তালুকদার নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতীত নগরী?’ সাজ্জাদ কাদির নামের আরেকজন লিখেছেন, ‘ঢাকার যে অবস্থা নিচতলার নেই ভরসা।’

এদিকে, রাজধানীতে গতকাল ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে ঢাকার প্রধান সড়কসহ অলিগলি ও বিভিন্ন মার্কেট। পুরান ঢাকার ধোলাইখাল, শাঁখারী বাজার, রায়সাহেব বাজার, তাঁতীবাজার, নয়াবাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, নাজিরাবাজার, ঢাকা মেডিকেল ও গুলিস্তানে পানি জমে থাকে দীর্ঘ সময়। 

এ ছাড়া মতিঝিল, টিকাটুলী, খিলগাঁও, রামপুরা হাজীপাড়া, মৌচাক, শান্তিনগর, বাড্ডা, গ্রিনরোড, পান্থপথ, ধানমন্ডি ২৭, জিগাতলা, মোহাম্মদপুর, মিরপুর ১, ২, ১০, ১১, ১২, শেওড়াপাড়া, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত এলাকার প্রধান সড়ক, অলিগলি, দোকানপাট ও বাসাবাড়িতেও ঢুকেছে পানি। বিশেষ করে পুরান ঢাকার ধোলাইখাল, শাঁখারী বাজার, রায়সাহেব বাজার, তাঁতীবাজার, নয়াবাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, নাজিরাবাজার ও গুলিস্তানসহ আশপাশের সব সড়ক পানির নিচে তলিয়ে গেছে। 

ট্যাগ: জাতীয়
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬