শাহবাগে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: ডিএমপি

১১ জুলাই ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM

© ফাইল ছবি

কোটা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।

শিক্ষার্থীদের এমন আচরণের পরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল গণমাধ্যমকে মহিদ উদ্দিন বলেন, কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না। তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম।

মহিদ উদ্দিন আরও বলেন, আশা করি আজকেই এটা (আন্দোলন) শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত।

এর আগে, এদিন বিকেল ৫টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। পূর্ব ঘোষিত 'বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে অংশ নিয়েছে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে যান।

 
ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন শূন্য, ভর্তি আবেদনের সুযোগ শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
অবশেষে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি
  • ২৯ মার্চ ২০২৬
আদালত থেকে সুখবর পেলেন বাবর আজম
  • ২৯ মার্চ ২০২৬
১১ জেলার ডিসিকে প্রত্যাহার, তালিকা দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে কমছে না জ্বালানির সংকট, ভোগান্তিতে গ্রাহক
  • ২৯ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence