চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১১ জুলাই ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সে দেশে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) বুধবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বেইজিং এ প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেছেন। খবর: বাসস।

আরো পড়ুন: হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশ  ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী এর আগে সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার বেইজিং পৌঁছান।

বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে…
  • ০৭ মার্চ ২০২৬
বরিশাল শিক্ষা বোর্ডের দুঃখ প্রকাশ, উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ
  • ০৭ মার্চ ২০২৬
চীনকে দোলাচলে ফেলছে ইরান যুদ্ধ
  • ০৭ মার্চ ২০২৬
কিশোরীকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প, নথি প্রকাশ করল মার্…
  • ০৭ মার্চ ২০২৬
বেইলি রোডের সরকারি অ্যাপার্টমেন্ট ছাড়লেন শফিকুল আলম, ফেসবুক…
  • ০৭ মার্চ ২০২৬
ইরানকে গণতান্ত্রিক হতে হবে না : ট্রাম্প
  • ০৭ মার্চ ২০২৬