মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের

০৮ জুলাই ২০২৪, ০৩:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছেন। বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে। সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসেন তারা।
 
বৈঠকে অংশ নেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামছুন্নাহার চাঁপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
 
এর আগে দুপুড় সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করেন কাদের। এদিন খুব একটা দীর্ঘ হয়নি সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন শেষে দফতর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

দুপুর সোয়া ১টার দিকে দফতর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। বেলা দেড়টার দিকে আরও বাকি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এসে যোগ দেন। বৈঠকে আসতে দেখা গেছে দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে।
 
জানা গেছে, হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ। বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ, আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে। এ ছাড়া পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলন বিষয়েও আলোচনা হতে পারে।

 
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন হলেন অধ্যাপক জালাল উদ্…
  • ১০ মার্চ ২০২৬
৩০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস…
  • ১০ মার্চ ২০২৬
হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বি…
  • ১০ মার্চ ২০২৬
চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগে স্থগিত…
  • ১০ মার্চ ২০২৬
বিবিসির মহাপরিচালক ও বাংলা বিভাগের সম্পাদককে মাহদীর লিগ্যাল…
  • ১০ মার্চ ২০২৬
close