নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

০৮ জুলাই ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ © সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহগুলো উদ্ধার করে। তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। 
 
এদিকে স্থানীয়রাও নিশ্চিত করতে পারেননি নিহতরা এই এলাকার বাসিন্দা কিনা। তবে তারা ধারণা করছেন, সকালের দিকে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত সবাই ট্রেনের যাত্রী ছিলেন। 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬