দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

০৮ জুলাই ২০২৪, ০৯:০৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ি বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। তারা আজমান প্রদেশে একই কোম্পানিতে কাজ করতেন। নিহত প্রবাসীরা হলেন– নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। 

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। 

বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে উল্লিখিত পাঁচ প্রবাসী কাজের উদ্দেশে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এসময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, দুর্ঘটনা প্রসঙ্গে জেনেছি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী নিহত

নিহত রানার মা রৌশনারা রুসি বলেন, ‘দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। তারা একই কোম্পানিতে কাজ করত। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিল। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।’

 
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence