আজ পবিত্র হিজরি নববর্ষ

০৮ জুলাই ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
হিজরি বর্ষের প্রথম মাস মহররম

হিজরি বর্ষের প্রথম মাস মহররম © ফাইল ছবি

১৪৪৫ হিজরি সনকে বিদায় জানিয়ে শুরু হলো ১৪৪৬ হিজরি বর্ষের প্রথম মাস মহররম। বাংলা ও ইংরেজি বর্ষে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন তথা কর্মসূচি পালন করা হয়। আরবি নববর্ষের অনেক গুরুত্ব ও তাৎপর্য থাকা সত্ত্বেও উল্লেখ করার মতো কোনো কর্মসূচি পালন করা হয় না বললেই চলে। 

প্রায় আড়াইশ কোটি মুসলমানের জন্য আগামী দিনে রহমত বরকত ও নাজাতের বারতা নিয়েই পথচলা শুরু করেছে ১৪৪৬ হিজরি সন। দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে সমগ্র মুসলিম উম্মাহকে হিজরি নববর্ষের প্রথম দিবসে আন্তরিক মুবারকবাদ জানাই।

হিজরি সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্যাগ ও কুরবানির ঐতিহাসিক স্মারক। হিজরি সন আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ইসলামের প্রচার, প্রসার এবং বিজয় এসেছে। কিভাবে আইয়্যামে জাহেলিয়াতের জ্ঞানপাপীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৃথিবী হতে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল। যা আজো জাগরূক হয়ে আছে মুসলিম উম্মাহর হৃদয়ে।

মনে রাখা জরুরি যে, হিজরি সনের প্রথম মাস মহররম। এ মাস অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। মুহাররম মাস শুধুমাত্র কারবালার ঘটনা স্মরণ করার মাসই নয়, এমাস গুনাহ থেকে বেঁচে থাকার, ত্যাগের, ভালো কাজ করার, খারাপ কাজ হতে বেঁচে থাকার এবং মুসলিম বিশ্বকে নতুন করে গড়ার প্রতিজ্ঞা করার মাস । ইসলাম ও মুসলমানের জন্য এ মাসের রয়েছে অনেক শিক্ষণীয় ও পালনীয় বিষয়। তাইতো  এ মাসের ৯, ১০ ও ১১ তারিখে রোযা রাখা ভাল।

হিজরি নববর্ষ আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ ও ত্যাগের দিকেই আহবান করে। আসুন হিজরি নববর্ষে ইসলামের আলোয় আলোকিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি হিজরি বর্ষকে যথাযোগ্য মর্যাদায় বরণ করার তাওফিক দান করুন। আমিন।

হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় ইসলামি সংগঠনগুলো শোভাযাত্রা বের করে। রাজধানীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রবিবার বায়তুল মোকাররম উত্তর গেটে স্বাগত মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, হোসাইন বিন সারোয়ার, নাজিম উদ্দিন প্রমুখ। শোভাযাত্রা শেষে হিজরি নববর্ষ উপলক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী সংগঠনের সারা দেশের নেতৃবৃন্দসহ দেশবাসীকে হিজরি সনের শুভেচ্ছা জানান। 

 
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬