শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে খালেদা জিয়া 

০৮ জুলাই ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত ৪টার পর তাকে রাজধানীর অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির গণমাধ্যমকে বলেন, সোমবার রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে তাকে গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সাবেক এ প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে জানা গেছে। এর আগে ১০ দিন হাসপাতালে থাকার পর গত ২ জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া।

আরো পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা বাম ছাত্রসংগঠনগুলোর

গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রাতে মেডিকেল বোর্ড তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। বিকেলেই এ যন্ত্র সফলভাবে স্থাপন করা হয়েছিল। 

সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬