মিঠামইনে বেড়াতে এসে প্রাণ গেল বিএফইউটি ছাত্রের

০৭ জুলাই ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
নিহত আবিদ

নিহত আবিদ © সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন আবিদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। নিহত আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র। শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে আবিদুর রহমান খান (২৪) নামে চট্টগ্রামের ওই তরুণের মরদেহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতের মামা আবিদুর রহমান চৌধুরী জানান, ‘আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র। তার পিতা সরওয়ার জামান খান চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক। দুই ভাই এক বোনের মধ্যে আবিদ ছোট।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়েছিল আবিদ। শুক্রবার বিকেলে মিঠামইন হাওর এলাকায় পানিতে নেমে তলিয়ে যায় সে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আবিদের মরদেহ শনিবার উদ্ধার করা হয়। আবিদ সাঁতার জানতো। এরপরও পানিতে তলিয়ে গেছে।’

নিহতের পিতা সরওয়ার জামান খান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমাকে তার বন্ধুরা ফোন করে জানায়, আবিদকে পাওয়া যাচ্ছে না। সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে হাওরে যাওয়ার বিষয়টি আগে জানায়নি। আবিদ লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। তাকে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল।’

 
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬