রথযাত্রার মহোৎসব শুরু আজ, বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

০৭ জুলাই ২০২৪, ০৭:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
রথযাত্রার মহোৎসব শুরু আজ

রথযাত্রার মহোৎসব শুরু আজ © সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

শনিবার (৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, প্রধান রথযাত্রা রোববার বেলা ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই দুপুর ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে।

প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে
স্বামীবাগ রোডস্থ স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে→জয়কালি মন্দির মোড়→ইত্তেফাক মোড়→শাপলা চত্ত্বর→দৈনিক বাংলা মোড়→রাজউক ক্রসিং→গুলিস্তান→গোলাপশাহ মাজার→পুলিশ হেডকোয়ার্টার্স→সরকারি কর্মচারী হাসপাতাল→হাইকোর্ট মাজার→দোয়েল চত্ত্বর→কেন্দ্রীয় শহীদ মিনার→জগন্নাথ হল→পলাশী→ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে এ সময়ে এসব সড়কে চলাচলকৃত যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 
ট্যাগ: জাতীয়
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল …
  • ২৩ এপ্রিল ২০২৬
জাবিতে ‘খাবার-কাণ্ড’ ঘিরে উত্তেজনা, দোকান বন্ধের অভিযোগ
  • ২৩ এপ্রিল ২০২৬