কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী: জি এম কাদের

০৬ জুলাই ২০২৪, ০৮:৩৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
জি এম কাদের

জি এম কাদের © ফাইল ফটো

সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে সম্পূর্ণ ‘সংবিধানবিরোধী’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায়ও নেই। আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, কোটা ব্যবস্থা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বড় বাধা। বাংলাদেশের সংবিধানের ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পড়ে দেখবেন। কোটা ব্যবস্থা সম্পূর্ণ সংবিধানবিরোধী। মজার ব্যাপার হলো বর্তমান সরকার এটা চাইছে।

সরকার সংবিধান সংশোধন করে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে পারে না বলে উল্লেখ করে তিনি বলেন, ৩৫০ জন এমপির মধ্যে ৩৪০ জন থাকলেও সংবিধান সংশোধন করে এটা পারবেন না। ২৯ এর ১, ২, ৩ অনুচ্ছেদ পরিবর্তন করার কোনো উপায় সংবিধানে দেওয়া দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী কোটা বৈধ করার কোনো উপায় নাই।

তিনি আরও বলেন, এ দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। স্বাধীনতাযুদ্ধে আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ-সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। এ কথা যেন আমরা ভুলে না যাই।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬