কোরবানির গরুর শিংয়ের আঘাতে খামারির মৃত্যু

১৬ জুন ২০২৪, ০১:০৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া হাটে নেওয়ার পথে এ ঘটনা ঘটেছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া হাটে নেওয়ার পথে এ ঘটনা ঘটেছে © সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে কোরবানির গরুর শিংয়ের আঘাতে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জীবন খাঁ (৪৫)। তিনি পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু লালন-পালন করতেন। জীবন খাঁ এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু বিক্রি করার জন্য দোহারের জয়পাড়া হাটে নেওয়ার পথে হাতিঘাটা এলাকায় হঠাৎ গরু উত্তেজিত হয়ে তার চোখে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করেছিলেন। ঈদের সময় বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশায় ছিলেন। কিন্তু সেই গরুর কারণেই আজ তার মৃত্যু হলো। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬