বজ্রপাতে এক উপজেলায় ৪ জনের মৃত্যু

১৫ জুন ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
বজ্রপাত

বজ্রপাত © প্রতীকী ছবি

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে চলমান বোটে বজ্রপাতে তিনজন নিহত হন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬