স্বামীর মৃত্যুশোকে ৭ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু, দাফন হলেন পাশাপাশি

১৫ জুন ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
দাফনের জন্য কবর প্রস্তুত করা হচ্ছে

দাফনের জন্য কবর প্রস্তুত করা হচ্ছে © সংগৃহীত

স্বামীর মৃত্যুশোকে মারা গেলেন স্ত্রীও। ৭ ঘণ্টার ব্যবধানে এই দুই মৃত্যুর ঘটনা ঘটেছে। সুখী দম্পত্তির এ করুণ মৃত্যুতে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়রের রসুলপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, শনিবার (১৫ জুন) ভোর ৪টায় মারা যান উপজেলার বাউড়া ইউনিয়রের রসুলপুর গ্রামের হাসান আলী। স্বামীর মৃক্যুশোক সইতে না পেরে সাত ঘণ্টা পর বেলা ১১টার দিকে মারা যান তার স্ত্রী মঞ্জু আরা বেগম।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, হাসান আলী পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো বাজার থেকে রাতে বাড়ি ফেরেন। ভোর ৪টার দিকে আম খান। এর কিছুক্ষণ পর স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসান আলী। স্বামীর শোকে মঞ্জু আরা বেগম ভোর থেকেই কান্না করছিলেন। বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় বাউড়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হাসান আলী ও তার স্ত্রী মঞ্জু আরা বেগম একে অপরকে খুবই ভালোবাসতেন। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে পারেননি মঞ্জু আরা। স্বামী- স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন বলেন, এ ঘটনায় আমরা সবাই শোকাহত।

 
ট্যাগ: মৃত্যু
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close