আলোচিত সেই ‘মিয়ানমারের জাহাজ’ নাফ নদী থেকে উধাও

১৫ জুন ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

মিয়ানমার সীমান্তের ওপার থেকে শুক্রবার (১৪ জুন) সকাল থেকে কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পায়নি কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকার লোকজন। একই সঙ্গে টানা তিন দিন ধরে নাফ নদী সীমান্তের ওপারে দেখতে পাওয়া ‘মিয়ানমারের জাহাজ’ও শনিবার (১৫ জুন) সকাল থেকে দেখা যাচ্ছে না।

শনিবার সকাল থেকে দেখা যায়নি মিয়ানমারের জাহাজটিকে, কমেছে গোলাগুলির শব্দ। 

সেন্টমার্টিন ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমারের অংশে জাহাজটি ছিল। এটি শনিবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। রাতের যে কোনো সময় জাহাজটি চলে গেছে। একই সঙ্গে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত সীমান্তের ওই পাড় থেকে কোনো ধরণের বোমার ও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। 

এর আগে বুধবার (১২ জুন) দুপুর থেকে নাফ নদীর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বিপরীতে মিয়ানমারের নিকটবর্তী দেখা যায় একটি বড় আকারের জাহাজ। এরপর বুধবার রাত ৯টা থেকে এপারে পাওয়া যায় বিস্ফোরণের বিকট শব্দ। এরপর থেমে থেমে শব্দ শোনা গেছে রাতভর।

বৃহস্পতিবার সকালের পর সেই জাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। জাহাজ থেকে মিয়ানমারের স্থলভাগে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বর্ষণের শব্দ অব্যাহত ছিল। শুক্রবার সকাল থেকে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়। আর শনিবার জাহাজটি দেখা যাচ্ছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরের সংঘাত পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্টমার্টিন যাতায়াত করছে। পাঠানো হয়েছে খাদ্য পণ্যও।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close