নিখোঁজের পরদিন পুকুরে মিলল কলেজছাত্রীর লাশ

১৫ জুন ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
পঞ্চগড় সদর থানা

পঞ্চগড় সদর থানা © সংগৃহীত

পঞ্চগড় সদরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রামের হারুনের মেয়ে শাহিদা বেগম। তিনি জেলা শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।  

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে শাহিদা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাবা হারুন থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শাহিদার মরদেহ ভেসে উঠে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, পুকুর থেকে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬