চার অঞ্চলে ঝড়ের আভাস দিল আবহাওয়ার অধিদপ্তর

১৫ জুন ২০২৪, ০৯:১৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ঝড়

ঝড় © প্রতীকী ছবি

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দুপুর একটার মধ্যে দেশের চার অঞ্চলে ঝড় হতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৫ জুন) ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার অধিদপ্তর জানান, শনিবার (১৫ জুন) দুপুর ১টার মধ্যে দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঈদের দিনসহ আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। বলেছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬