ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ১১ কিলোমিটার যানজট

১৫ জুন ২০২৪, ০৯:১৬ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
দীর্ঘ যানজট

দীর্ঘ যানজট © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সড়কের কালিহাতী উপজেলার চরবাবলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১১ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

 শনিবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘সড়কে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দুটোই বেড়েছে। ফলে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। মহাসড়কে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।’

যাত্রী ও চালকরা জানান, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করলেও। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়কে শৃঙ্খলা না মেনে পাল্লাপাল্লি চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

 
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬