বেনজীরের সাভানা পার্ক খুলছে আজ

১৫ জুন ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
বেনজীরের সাভানা পার্ক খুলছে আজ

বেনজীরের সাভানা পার্ক খুলছে আজ © সংগৃহীত

গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ১০ দিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে আজ। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও খুলে দেওয়া হবে। বন্ধ থাকবে কটেজ। ফলে রিসোর্টে অবকাশযাপন করতে পারবেন না কোনো দর্শনার্থী। পার্কের আয়ের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

শনিবার (১৫ জুন) সকাল ৮টা থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হচ্ছে পার্কটি। দর্শনার্থীরা আগের মতোই ১০০ টাকা ফি দিয়ে পার্কে ঢুকে ঘুরতে পারবেন। 

পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব এবং গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন।

মো. মশিউর রহমান জানান আরও জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। আর এ পার্ক থেকে সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হবে। পার্কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশ সদস্য মোতায়েনের জন্য আবেদন জানানো হবে। আশা করি সকাল থেকেই পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ইতোমধ্যে রিসোর্টের নিরাপত্তার জন্য আনসার ও সাভানার নিরাপত্তা কর্মীরা দায়িত্বে আছেন।

উল্লেখ্য, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দেয় সাভানা পার্ক কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক  ও দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালককে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

ট্যাগ: জাতীয়
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬