গাজীপুরে ফজিলাতুন্নেসা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১৪ জুন ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
গাজীপুরে ফজিলাতুন্নেসা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ফজিলাতুন্নেসা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৪ জুন) সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালে হাসপাতালটি পরিদর্শন করেন এবং সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।’

হাসপাতালে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দীন মোহাম্মদ নূরুল হক।

প্রধানমন্ত্রী রেজিস্ট্রেশনের জন্য নিজে হাসপাতালের কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন ও চেকআপ ফি পরিশোধ করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অধ্যাপক আবদুল্লাহ এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।

পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের সঙ্গে বৈঠক করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। পরে তিনি রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

 
ফুটপাতের দোকানের চাপে অনিরাপদ সড়কে প্রাণটাই হারালেন বাবা ও …
  • ০৭ মার্চ ২০২৬
জার্মানির ১০ জনের ৬ জনই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা…
  • ০৭ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রা…
  • ০৭ মার্চ ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ১৬ মার্চ
  • ০৭ মার্চ ২০২৬
রাজধানীতে বাবার সঙ্গে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত…
  • ০৭ মার্চ ২০২৬
দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েও সুযোগ হয়নি, আসিফ…
  • ০৭ মার্চ ২০২৬