বেনজীরের সাভানা ইকোপার্ক খুলে দেওয়া হচ্ছে কাল

১৪ জুন ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সাভানা ইকোপার্ক ও ইনসেটে বেনজীর

সাভানা ইকোপার্ক ও ইনসেটে বেনজীর © ফাইল ফটো

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি খুলে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে দর্শনার্থীরা পার্কে প্রবেশ করতে পারবেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান জানান, ১০দিন বন্ধ থাকার পর সর্বসাধারনের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে এবং ঘুরতে পারবেন। বিনোদনের জন্য পার্কের রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে বলেও জানান তিনি।

গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এরপর গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে  বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল পার্ক নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন। 

গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক ও গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালককে সদস্যসচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দুদক।

অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
close