ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে লাশ হলেন দুই মাদ্রাসাছাত্র

১৪ জুন ২০২৪, ০৭:৩২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্রের নাম নাসির (১০) ও জাহিদ (১০)। নাসির উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে। জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দু’জনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাদ্রাসায় ঈদের ছুটি দেয়া হলে দুজনই বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল তারা। এসময় পাড় ভেঙে দু’জনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরের কোনো খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে মা পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ জানান, নিহত দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬