বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

১৪ জুন ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী © সংগৃহীত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত, তাদের জন্য দেশে-বিদেশে চাকরির কোনো অভাব নেই।’ বৃহস্পতিবার (১৪ জুন) সন্ধ্যায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছেন। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।’ 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ ও স্বাগত বক্তব্য দেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজ। 

ইনস্ট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। 

আলোচনা শেষে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬