গাজীপুরে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

১৪ জুন ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মোড়লপাড়া এলাকায় পাড় ভেঙে পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকায় কাইয়ুম মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকার মো. কাইয়ুম মিয়ার ছেলে নাসির (১০) ও মধ্যপাড়া এলাকার কালু মিয়ার ছেলে জাহিদ (১০)। তারা দুইজন স্থানীয় দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

মৃতের স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে যায় জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন একটি পুকুরের পাড়ে বসে তারা খেলাধুলা করছিল। এ সময় পুকুরের পাড় ভেঙে নাসির ও জাহিদ পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নাসিরের মা ওই পুকুরে জুতা ভাসতে দেখে। পরে পুকুর থেকে নাসির ও জাহিদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা করে নাসির ও জাহিদকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা  হয়েছে।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬